
মোতাহার হোসেন
ময়মনসিংহ, স্টাফ রিপোর্টার ভালুকা
(১৯ অক্টোবর ২০২৫)
ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারগুলোতে লিটার (বর্জ্য) ব্যবস্থাপনায় গাফলতির কারণে সিপি বাংলাদেশ, নারিশ বাংলাদেশ এবং প্যারাগন পোল্ট্রি লিমিটেডকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) ভালুকা উপজেলা প্রশাসন বিভিন্ন লেয়ার ও ব্রয়লার শেডে লিটার ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানায়, বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানগুলোকে পূর্বেই যৌক্তিক সময় ও নির্দেশনা প্রদান করা হয়েছিল।
তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করেনি।
লিটার ব্যবস্থাপনায় অবহেলা ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির কারণে তিন প্রতিষ্ঠানকে মোট ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
পোল্ট্রি খামারের লিটার সঠিকভাবে না রাখলে—
পরিবেশ দূষণ দুর্গন্ধ রোগজীবাণু ও স্বাস্থ্যঝুঁকি
আশেপাশের মানুষের ভোগান্তি ,তীব্রভাবে বাড়তে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের এই ব্যবস্থা।
উপজেলা প্রশাসন জানিয়েছে,
“জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উপজেলা নির্বাহী অফিসার (UNO) স্যারের উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।