
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
টিকটকে তিন মাসের পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর’কে রাজশাহী পুঠিয়া হতে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামী জিল্লুর রহমান (৩৬), বগুড়া কাহালু থানার বামুজা গ্রামের আশরাফ আলী ছেলে।
গত ৪ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর-আড়াইটার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ের প্রলোভনে তরুণীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জিল্লুর রহমান গ্রেফতার করে।
র্যাব-৫, ঘটনা সূত্রে জানায় , ভিকটিম এর ১০ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হলেও ওই সংসারে বনিবনা না হওয়ায় গত ২ বছর পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পরে বগুড়া জেলার দুপচাচিয়া মাজিনদা সারপুকুর বাজারে ভিকটিম ১ ছেলে ও ১ মেয়েসহ বাসা ভাড়া নিয়ে বসবাস করে। গত ৩ মাস পূর্বে উক্ত বিবাদী জিল্লুর এর সাথে টিকটকের মাধ্যমে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে দুজনের কথা-বার্তা হতো। কথা-বার্তার একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ভিকটিমকে বিবাহ করবে বলে উক্ত বিবাদী ভিকটিমকে ঈশ্বরদীতে আসতে বলে।
ভিকটিম বিবাদীর কথামত ইং-০৯/১০/২০২৫ তারিখ রাত্রী ৮টায় ট্রেন যোগে ঈশ্বরদীতে পৌছালে উক্ত বিবাদী ভিকটিমকে নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি করে এবং ইং-১০/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান-২টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া বাজারস্থ একটি ফ্লাটের কক্ষ ভাড়া নিয়ে ইং-১৩/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান-একটা পর্যন্ত বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
ভিকটিম উক্ত বিবাদীকে বিবাহের কথা বললে কালক্ষেপণ করতে থাকে এবং কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় ধর্ষক জিল্লুর রহমান (৩৬) এর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে অদ্য ০৪/১১/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।