
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী পবায় অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজমাল(৪৭)কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার মাদক ব্যবসায়ী
আজমাল রাজশাহী জেলার মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া এলাকার মৃত বাদশা আলীর ছেলে।
এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট-৪০০ পিচ, ইয়াবা-৩৪ পিচ, মোবাইল-২টি উদ্ধার করা হয়েছে।
গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ পৌনে ৬টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আজমালকে গ্রেফতার করে।
র্যাব-৫, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় জানায় যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা বাজার নামক এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তার নিকট থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৪০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে।
ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।