
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি ইব্রাহিমকে গ্রেফতার করে র্যাব -৫ রাজশাহী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইব্রাহিম (৩৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মৃত নওশাদ আলীর ছেলে।
র্যাব-৫ আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল কর্তৃক ১৭ই নভেম্বর ২০২৫ খ্রিঃ সাড়ে তিনটার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার বড় মসজিদের পাশে জলদি খাও ছিপ বড়শির দোকানের সামনে অপারেশন পরিচালনা করে। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৪৩০ পিস ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন সহ আসামী ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে।
স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।