
বিশেষ প্রতিনিধি – আসলাম হোসাইন মধু
আজ ২৬ শে নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ ইং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয় । কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ প্রাঙ্গনে । এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “” দেশীয় জাত আধুনিক প্রযুক্তি “” প্রাণিসম্পদে হবে উন্নতি “” । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাপসী লীনা (এল ই ও) কুষ্টিয়া সদর কুষ্টিয়া।প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন ধরনের পশু পাখি,ময়না ,টিয়া , গরু ছাগল ভেড়া,গাড়ল , মহিষ । সেই সাথে ঔষধ কোম্পানীর মধ্যে ছিল একমি , স্কয়ার ,রেনেটা , অপসোনিন, কেমিস্ট, ইনসেপ্টা সহ কুষ্টিয়া জেলার স্থানীয় ফিড কম্পানি।
হরেক রকমের সুস্বাদু মিষ্টির আয়োজনে ফুটে ওঠে এক অন্য রকম পরিবেশ। স্থানীয় খামারিদের আগমন ও তাদের গৃহপালিত পশু গুলো নিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মেলায় আনা হয় গরু মহিষ ছাগল ভেড়া ও বিদেশী জাতের কুকুর।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব – মোঃ ইকবাল হোসেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া । মেলায় প্রতিটি স্টলে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মেলায় উৎসব মুখর পরিবেশে এবং খামারিদের আনন্দ দেখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আনন্দিত হন বলে তিনি জানান।
বিশেষ অতিথি – জনাব মোঃ মিজানুর রহমান ” পুলিশ সুপার” কুষ্টিয়া। পুলিশ সুপার তিনি খামারিদের গবাদিপশু লালন পালনে জোর দাবি করে বলেন, দেশের প্রতিটি মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে একমাত্র খামারিদের ভুমিকা অনস্বীকার্য ।
নিজে স্বাবলম্বী হোন এবং দেশকে স্বাবলম্বী করুন। জাতির শ্রেষ্ঠ মেধা বিকাশে সহায়তা করুন।
বিশেষ অতিথি ছিলেন – জনাব ডাঃ রোকনুজ জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুষ্টিয়া সদর , কুষ্টিয়া।
সভাপতিত্ব করেন – ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল , জেলা প্রাণিসম্পদ অফিসার, কুষ্টিয়া। পুরষ্কার ও খাবার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্তি হয় ।