
খালেদা আক্তার, বোয়ালখালী, চট্টগ্রাম।
বোয়ালখালী উপজেলা সদরে ০৭/০১/২০২৬ এবং ০৮/০১/২০২৬ দুপুর ও সন্ধ্যায় দুই দফায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের মাধ্যমে যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয় এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড কানিজ ফাতেমা এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তাবৃন্দরা। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন৷