
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা উপজেলার খারপাড়া এলাকায় অবস্থিত রোজ ভ্যালি চাইল্ড স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষক মাসুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ডক্টর ইদ্রিস ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী মো. জাহাঙ্গীর আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং কসবা গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার জসীম উদ্দীন,কসবা ডাইনে সত্তা অধিকারী ওবায়দুল রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং সন্তানদের সুশিক্ষায় অভিভাবকদের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা রোজ ভ্যালি চাইল্ড স্কুল প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে খারপাড়া এলাকা ভবিষ্যতে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব জনপদে পরিণত হবে।
অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার করে।