
বিশেষ প্রতিনিধি, ইমাম হাসান সোহান
দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ জানুয়ারী ২০২৬ মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু । অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ । মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা । টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মোঃ মামুনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী, বেনজির আহমেদ টিটো,মোঃ আরিফুল হক প্রিন্স, লুৎফর রহমান মতিন, এস এম ওবায়দুল হক নাছির, রবিউল আওয়াল লাভলু, এডভোকেট ফরহাদ ইকবাল এবং মোঃ আল হাদি। এছাড়াও অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।