
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে চাবাগান গ্রামের মৃত মফিজ আহম্মেদ এর ছেলে আমিনুল ইসলাম বাবু ,শহিদুল হক মহব্বত ও ফজলুল হক প্রায়ই তার প্রতিবেশীদের জমি জবর দখলের পায়তারা করে আসছে। প্রতিবেশি মোঃ কৌশিক তাদের এহেন আচরণ হইতে রক্ষা পাইতে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে মৌচাক পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসির মধ্যস্থতায় উভয় পক্ষের কাগজপত্র বক্তব্য শুনে স্থানীয়ভাবে মিমাংসার পরামর্শ প্রদান করেন । উভয় পক্ষের মধ্যে ১৫ জনের মধ্যস্থতায় স্থানীয় শালিশের মাধ্যমে মোঃ কৌশিক সরকার তার জমির বৈধতা পায় এবং বাড়ি নিমার্ণ শুরু করে। রাতের আধারে নির্মানাধীণ ভবনের ৫টি কলামের গ্যাস জালায়ের মেশিন ব্যবহার করে রড কেটে নির্বিঘ্নে চলে যায়। সকালে নির্মাধীন ভবনে সকালে পানি দিতে গেলে এই অবস্থা দেখে হোসনে আরা বেগম কান্নায় ভেঙ্গে পড়ে স্থানীয় লোকজন তীব্র ঘৃণা প্রকাশ করেন। চাবাগান বাজারের থাকা সিসিটিভি ফোটেজ দেখা যায় শহিদুল হক মহব্বত আগের দিন সন্ধ্যায় রড কিভাবে কাটা যায় তার পরামর্শ এবং একটি ভ্যানে করে গ্যাস সিলিন্ডার আসে। তার হাত থেকে হোসনেআরার মত বিধবা ও নিঝুম এরমত এতিম কেউ বাদ যায়নি। ভুক্তভোগী মোঃ কৌশিক জানায় তার বড় চাচা মোঃ বদরুল আলম প্রায় ২৫ বছর যাবৎ বিছানা হইতে উঠতে পারে না এবং অপর কাকা এমদাদুল হক যে বাজার হইতে ৫ কেজি চাউল হাতে করে নিতে পারে না তাদের নামে বিজ্ঞ সিনিয়র জুডিঃ ম্যাজিঃ আদালত গাজীপুর সি,আর, ১৪১০/২৫ মামলা দায়ের করেন। দৈনিক ডাকবেলার সাথে কথা বলতে বলতে কান্নারত অবস্থায় কৌশিক তার আকুতি জানায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে এলাকার সকলের জ্ঞাতসারে মালিক ও দখলকার নিয়ত থাকিয়া যুগযুগ ধরে বসবাস করে আসছি । আমার বাবা মৃত্যুর পূর্বে আমাদের সকল চাচার সম্পত্তি ঘরোয়া আপোষ বন্টন করে ভাগ করে দিয়ে যায় সেই ছাহাম মোতাবেক ভোগ দখল করে আসছি । সম্প্রতি উগ্রবাদী শহিদুল হক মহব্বত, আমিনুল হক বাবু ও ফজলুল হক বহুদিন ধরে তার পরিবারের সদস্য দিয়ে পায়ে পারা দিয়ে ঝগড়া সৃষ্টি জমি দখল করার চেষ্টা ব্যর্থ হয়ে অবৈধ ঘর ভাঙ্গার যন্ত্র দিয়ে আমার ৫টি কলামের ঘুটির রড কেটে মধ্যযুগীয় আচরনের জানান দেয়।