
টাকা বা সম্পদ বড় কথা নয়, মানুষের বড় পরিচয় তার উদারতায়।”
আসসালামু আলাইকুম। আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য—মানুষের মুখে একটু হাসি ফোটানো। সামনেই পবিত্র মাহে রমজান। আমরা যখন ইফতারে সাজানো দস্তরখান আর সেহেরিতে তৃপ্তির খাবার খাই, তখন আমাদের পাশেই হয়তো এমন অনেক মানুষ
আছেন যারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। বাংলাদেশের অনেক প্রত্যন্ত জেলায় এমন অভাবী মানুষও আছেন, যারা লোকলজ্জার ভয়ে কারো কাছে হাত পাততে পারেন না, হয়তো শুধু পানি খেয়েই রোজা রাখবেন।
আমার বিনীত অনুরোধ—সচ্ছলদের পেছনে দান করে সময় নষ্ট না করে, খুঁজে বের করুন সেইসব প্রকৃত অভাবী ও আত্মমর্যাদাবান মানুষদের যারা নিরবে চোখের জল ফেলছে কিন্তু কারো কাছে সাহায্য চাইতে পারছে না। আপনার সামান্য দান হয়তো কারো ইফতারের মুখে এক চিলতে হাসি হয়ে ফুটবে।
আসুন, এই রমজানে আমরা বিলাসিতা ছেড়ে সত্যিকারের মানবিক হই। যাদের কেউ নেই, আমরা তাদের পাশে দাঁড়াই।
— শাকিল আহমেদ সম্পাদক, দৈনিক ডাক বেলা, গাজীপুর।