
কুমিল্লা প্রতিনিধি |
কুমিল্লা মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুর রহমান ওরফে এ্যামেল (৩০)। তিনি জয়পুরহাট সদর থানার জান্তিগ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির আইসি’র নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে ঢাকা বাসস্ট্যান্ডের সামনে থেকে এ্যামেলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা কিনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সে এগুলো বহন করছিল।