
খুলনা বুরো প্রধান আসলাম হোসাইন মধু
১৮ই অক্টোবর বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা আলফামোড়ে নবীন প্রামানিক কমিউনিটি সেন্টারে কুষ্টিয়া জেলা তৃনমুল বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি ‘র চেয়ারপার্সন এ্যাড.অন্তরা সেলিমা হুদা।
সুস্থ রাজনীতি- সুশাসনের ভিত্তি এই কথা সামনে নিয়ে তৃণমূল বিএনপি ‘র কুষ্টিয়া জেলা সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে দলের অগ্রযাত্রা হলো,এমনিভাবে সারাদেশে তৃনমূল বিএনপি সংগঠিত হবে। তৃণমূল চেয়াপার্সন আরও বলেন, দেশের মানুষ আজ দিশেহারা দ্রব্য মুল্যের উর্ধগতি, বড় দলগুলো শুধু দলবাজি করে এ অবস্থায় দেশ চলতে পারে না। তাই,দেশের মানুষ আজ আমার মরহুম পিতা তৃণমূল বিএনপি ‘র প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার দলে সমবেত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে তৃণমূল বিএনপি।
কুষ্টিয়া জেলা আহ্বায়ক শেখ মতিয়ার রহমান মাস্টারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আঃ খালেকের সন্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কো- চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর মাজমাদার,মেজর (অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, মহাসচিব এ্যাড.তৈয়মুর আলম খন্দকার, বিশেষ বক্তা ছিলেন, যুগ্ম মহাসচিব এ্যাড.রেজাউল করিম কান্চন সহ জেলা তৃণমূল বিএনপি ‘র নেতৃবৃন্দ।