
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে জুলফিকার আলীসহ ইউপি সদস্য তোফাজ্জল হোসেনে বিরুদ্ধে। সরকারের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের ফলে ওই এলাকার যান ও জন চলাচলে বিগ্ন ঘটছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
সরে জমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ীয়া বাজার সংলগ্ন ফুলবাড়ীয়া রামপুর রাস্তা নামের একটি রাস্তা দিয়ে ওই এলাকার হাজার হাজার জনগণ দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে।
অভিযোগসূত্রে জানা গেছে এই রাস্তাটি মোখাজুরী মৌজাধীন আর,এস রেকর্ডীয় একটি সরকারি রাস্তা।
বর্তমানে জুলফিকার আলী ও ফুলবাড়িয়া ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ তোফাজ্জল হোসেন সরকারি রাস্তাটি দখল করে একটি বাড়ি নির্মাণ করতেছেন। রাস্তার উপর বাড়ি নির্মাণ বন্ধের জন্য প্রতিবেশীরা বাধা দিলে এ নিয়ে তাদের আক্রমণ চালায় জুলফিকার আলী ও তার পিতা গিয়াস উদ্দিন।
এ ঘটনায় বাছাতন(৬০), জাহানারা বেগম (৭০) ও সোহাগজান(৭৫) আহত হয় ।
এ বিষয়ে রাস্তা দিয়ে চলাচল কারী ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান এ জমির উপর ১৪৫ ধারা জারি করা আছে। কোর্টের নির্দেশ অমান্য করে তারা বাড়ি নির্মাণ করছে। আমার দাবী সরকারি রাস্তা থেকে বাড়ি উচ্ছেদ করে জনগণের যান ও জন চলাচলের প্রয়োজনে ব্যবস্থা করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত জুলফিকার আলী জানান এটা সরকারি জমির ঠিক আছে তবে এই জমির উপর আমারা প্রায় ৫০ থেকে ৭০ বছর আগে বাড়ি ঘর তৈরি করা বসবাস করে আসছি। সরকারের যদি প্রয়োজন মনে করে সরকার চাইলে আমরা জমি ছেড়ে দিবো।
ইউপি সদস্য তোফাজ্জল হোসেন জানান আমরা সরকারি জমির উপর কোন বাড়িঘর নির্মাণ করি নাই। আমরা আমাদের রেকর্ডীয় জমিতে নির্মাণ করে আছি।
বিএনপি’র নেতা দাবিকারি সোহরাব হোসেন জানান ১৪৫ ধারা কোর্ট জারি করলেই কি তা মানতে হবে? কোর্ট কার জমির উপর ১৪৫ জারি করেছে ।
এলাকাবাসী জানান সরকারের রাস্তা দখল করে যাতে কেউ কোনো তা স্থাপনা নির্মাণ করতে না পারে এবং সরকারি রাস্তার উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করে নির্বিঘ্নে যান ও জন চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।