
মোতাহার হোসেন
স্টাফ রিপোর্টার
বৃহত্তর ময়মনসিংহের উত্তরাঞ্চলের মাটি ও মানুষের চিরস্মরণীয় নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম ডাঃ সেরাজুল হক সাহেবের সুযোগ্য নাতনী—যার ধমনীতে বইছে শেরপুর-৩ আসনের জনমানুষের সেবা ও ভালোবাসার সুমহান ঐতিহ্য।
একইসাথে, শ্রীবরদী-ঝিনাইগাতীর রাজপথের কাণ্ডারী, সাবেক তিনবারের ও বিপুল ভোটে পুনর্নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল এবং পরম শ্রদ্ধেয়া ফরিদা হক দিপা দম্পতির প্রাণের স্পন্দন, নয়নের মণি একমাত্র আদরের কন্যা—আমাদের মামনি রিমঝিম। আজ তার শুভ জন্মদিন।
আজকের এই আনন্দঘন ও শুভ মুহূর্তে ‘দৈনিক ডাক বেলা’ পরিবারের পক্ষ থেকে মামনি রিমঝিমকে জানাই প্রীতি, অমলিন ভালোবাসা ও আন্তরিক শুভকামনা।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের বিনীত প্রার্থনা—তিনি যেন আমাদের আদরের মামনিকে পূর্ণ সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জ্ঞান-মহিমায় উজ্জ্বল এক সুন্দর ভবিষ্যৎ দান করেন। বাবার সততা, আদর্শ ও মায়ের মমতাময় ভালোবাসায় লালিত হয়ে সে যেন আগামী দিনে বংশের মর্যাদা অক্ষুণ্ণ রাখে এবং সবসময় গরিব, দুস্থ ও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। শোষিত-বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সে যেন সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে—আজকের এই বিশেষ দিনে এটিই আমাদের সর্বোচ্চ প্রত্যাশা ও দোয়া।