
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত মহোদয় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
এ সময় শেরপুরের উন্নয়ন, সম্ভাবনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তারিখ: ২৯ আগস্ট ২০২৬, শনিবার
স্থান: গুলশান, ঢাকা