শ্রীপুরে প্রথম স্ত্রী গোপন রেখে প্রতারণামূলক বিয়ে, যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে বের করে দিল পাভেল
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে প্রথম স্ত্রী ও বিয়ের খবর গোপন রেখে প্রতারণার মাধ্যমে দ্বিতীয় বিয়ে এবং পরবর্তীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাভেল মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ ইং তারিখে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের শাহজাহানের মেয়ে শান্তা আক্তারের সাথে ময়মনসিংহ সদর থানার নারায়ণগঞ্জপুর (বাবরখালী নতুন বাজার) এলাকার আবুল কালামের ছেলে পাভেল মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় পাভেল নিজেকে অবিবাহিত বলে দাবি করেন এবং সম্পূর্ণ কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে এ বিয়ে সম্পন্ন করেন।
বিয়ের পর তারা শ্রীপুর থানার ১ নং সিএমবি বাজার সংলগ্ন গিলারচালা এলাকায় কামাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। সংসার শুরুর কিছু দিন পর শান্তা আক্তার জানতে পারেন পাভেল মিয়া বিবাহিত এবং তার প্রথম স্ত্রী রয়েছে। স্বামীর প্রতারণার বিষয়টি জানতে পেরেও পারিবারিক শান্তি ও সংসারের কথা চিন্তা করে শান্তা আক্তার তা মেনে নিয়ে সংসার চালিয়ে যেতে রাজি হন।
তবে প্রথম স্ত্রী থাকার বিষয়টি ধামাচাপা পড়ার পর পাভেল তার আসল রূপ ধারণ করেন। তিনি বিভিন্ন অজুহাতে শান্তা ও তার পরিবারের কাছে ব্যবসা ও টাকার জন্য যৌতুকের চাপ দিতে থাকেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্তার ওপর শুরু হয় অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন।
একপর্যায়ে পাভেল যোগাযোগের ফোন বন্ধ রেখে শান্তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় তার বাপের বাড়িতে পাঠিয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী শান্তা আক্তারের পরিবার প্রতারণা, যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে পাভেল মিয়ার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।