
বিশেষ প্রতিনিধি, গোবিন্দগঞ্জ:
আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন যুবদল নেতা আলমগীর কবির মহাসীন।
তিনি মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে এলাকায় একজন উদীয়মান তরুণ সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হিসেবে তার পরিচিতি রয়েছে।
দলীয় মনোনয়ন লাভ করলে নির্বাচনে অংশ নিয়ে মহিমাগঞ্জ ইউনিয়নবাসীর সার্বিক সেবা ও কল্যাণে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় নিজের সুদৃঢ় রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন এই প্রার্থী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো সহ তরুণ সমাজকে সংগঠিত করে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ক্রীড়া বিষয়ক জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আলমগীর কবির মহাসীন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে ইতিবাচক নানা সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝেও তিনি ব্যাপক সমাদৃত হয়েছেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় ও সার্বিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি নিয়মিত সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। তৃণমূলের এই সাবেক ছাত্রদল নেতা বিএনপির প্রার্থিতা লাভ করে সর্বস্তরের জনগণের সমর্থনে নির্বাচনে বিজয়ী হতে আশাবাদী।
আলমগীর কবির মহাসীনের সমর্থক ও স্থানীয় কর্মীদের অভিমত, তার তরুণ ও গতিশীল নেতৃত্ব, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পৃক্ততার কারণে নির্বাচনী মাঠে ইতোমধ্যেই তিনি আলোচনার মূল কেন্দ্রে অবস্থান করছেন। নেতাকর্মীরা শতভাগ আশাবাদ ব্যক্ত করে জানান, দলীয় সমর্থন ও প্রতিক পেলে ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ আসনটি বিপুল ভোটে জয়ী করে দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়ছার লিংকন মহোদয়কে উপহার দিতে পারবেন, ইনশাআল্লাহ।