
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্টভুক্ত তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ছয়জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবনের অভিযোগে রাব্বি (১৮), সানি (২৩), সুমন (১৮), সুজা (২৫), সুমন মিয়া (২৬), হৃদয় হোসেন (২২), সোহাগ (৩২), বাবু (৪৫), কাশেম (৪৫), আক্তার হোসেন (৫০), রবিউল হোসেন (২২), নাফিজ ইসলাম (২৫) ও সাইফ আল ফাহাদ (২১)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক মামলায় আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও **শান্ত আহম্মদ রানা (২৪)**কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় **কামাল হোসেন (৪৭)**কে গ্রেপ্তার করা হয়।
ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন পারভেজ (৩৬), প্রান্ত (২৮), রোহান (২২), ডালিম (৪৮), নাজমুল (২৮) ও অন্তর (২৪)।
অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামি মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ ওরফে বদরু এবং মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, সোনারগাঁ উপজেলায় মাদক, সন্ত্রাস, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।