
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের শারদীয় দূর্গাৎসবের পূজা মণ্ডপগুলো পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারে সফল সাধারন সম্পাদক ও জনতার চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
তিনি আজ সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় শারদীয় দূর্গাৎসবের মহানবমীতে কিসমত গণকৈড় ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সাথে নিয়ে রাতুগ্রাম, কয়ামাজমপুর ও আড়ইল এলাকার পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জনতার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে শারদীয় দূর্গাৎসব। মহা
উৎসাহ আনান্দ ও ধুমধামের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের এই পূজার ইমেজ ভোগ করে ও দশমীর পরে বিসর্জন দেন।
তিনি আরও বলেন, আমাদের ইউনিয়নের মানুষ খুব শান্ত প্রিয়। যার যে ধর্ম, সে অনুযায়ী তারা বিশেষ দিন ও আয়োজন করে থাকেন। এখানে দল বল নির্বিশেষে কোন ভেদাভেদ নেই ধর্মীয় অনুশোচনায়। যার যে ধর্ম তা পালিত হয়ে আসছে। পুজা মণ্ডপ পরিচালনা পরিষদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা রাষ্ট্রীয় আইন কানুন ও বিধি নিষেধ মেনে চলবেন এমন প্রত্যাশা রইল।
এ সময় উপস্থিত ছিলেন, কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি আলিফ আলী, সহসভাপতি আঃ মজিদ মাস্টার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক হাফিজসহ আওয়ামীলীগ যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজশাহী
#০১৭১৮৪২১৩১৭