
জামালপুর জেলার বকশীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধুরপাড়া ইউনিয়নের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচির প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাধুর পাড়া ইউনিয়নের বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউলের কার্ড ধারীদের নিয়ে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, তিনি তার বক্তব্যে এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে আলাপ আলোচনা করেন আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আগা সাইয়ুম,আওয়ামী লীগ সাধুরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব বজলুর রশিদ বজলু সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোফাজ্জল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল সহ বকশীগঞ্জ উপজেলা ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সকল নেতাকর্মীও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন,আওয়ামী যুবলীগ সাধুরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি হাশেম মোল্লা।