
রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী মহনগরীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকালে জিল্লুর রহমান নামের এই যুবক বাগমারা হতে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে যাওয়ার সময় নওদাপাড়া এলাকায় বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান । নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। তবে ধাক্কা দেয়া বাসটি দ্রুত গতিতে পালিয়েছে।
এ বিষয়ে শাহ মুখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জিল্লু রহমান সকালে বাড়ি থেকে(বাগমারা) মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন। পথে নগরীর নওদাপাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়। তবে মোটরসাইকেলকে ধাক্কা দেয়া বাসটি পালিয়েছে। সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।