
খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
৭ই নভেম্বর ‘২৩’ দুপুর ১২.০০ ঘটিকার সময় আল্লার দরগা হইতে দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল মটর সাইকেল শোভাযাত্রা হয়েছে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তারুণ্যের প্রতীক জনাব সুমন আশরাফ। বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল। দেশের মানুষ আজ দিশেহারা, রাজনৈতিক অস্থিরতা র মধ্যে একমাত্র জাতীয় পার্টিই পারে দেশের মানুষকে শান্তি ও সমৃদ্ধির পথ দেখাতে। পল্লী বন্ধু এরশাদের আদর্শের গড়া দল জাতীয় পার্টি সারাদেশে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে সংগঠিত। কুষ্টিয়ায় আমরা অতীতে দেখেছি, সাবেক ধাদ্য প্রতিমন্ত্রী মরহুম কোরবান আলী এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছিলেন। তাই, তাহার সুযোগ্য পুত্র শাহরিয়ার জামিল জুয়েল। আমার বিস্বাস শাহরিয়ার জামিল জুয়েল আগামী দিনে জাতীয় পার্টিকে সুসংগঠিত রাখবে।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল বলেন, জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ, আমরা আজ প্রমান পেয়েছি আজকের নেতা কর্মীদের উপস্থিতিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে আমার পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করব ইনশাল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি জনাব পারভেজ মাজমাদার,অধ্যক্ষ তজিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাদু,সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল বাকির,জেলা যুব সংহতির সদস্য সচিব মো: আশরাফুল ইসলাম ও জেলা উপজেলা নেতৃবৃন্দ।
মটর সাইকেল শোভা যাত্রা বিভিন্ন প্রধান প্রধান এলাকা প্রদক্ষিন করে শেষ হয়।