
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ২৪ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর নাম খাদিজা (১২)। সে চারঘাট উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ (৯ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফএমএ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বুধবার দুপুরে জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয় শিশু খাদিজা। তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে সে রাত দেড়টার চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
পরিচালক জানান, রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে বর্তমানে ১৯৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে স্থানীয় আছেন ১৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন। এ পর্যন্ত রামেকে চিকিৎসা নিয়েছেন চার হাজার ৩৩৬ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে তিন হাজার ১৪৯ জন। সুস্থ হয়েছেন চার হাজার ১১৩ জন। মারা গেছেন ২৯ জন।