
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার,রাজশাহীঃ
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করা হয়েছে।
আজ রোববার (১২ নভেম্বর) রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী মহানগরীর বিভিন্ন স্থানে এই শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদসহ অন্যান্যরা।
শহীদ কামারুজ্জামান চত্বরঃ
শহীদ কামারুজ্জামান চত্বর শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলারসহ অন্যান্যরা।
সাগরপাড়া বটতলার মোড়:
মহানগরীর সাগরপাড়া বটতলার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কোর্ট স্টেশন:
মহানগরীর কোর্ট স্টেশন চত্বর থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট স্টেশন মোড়ে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ আরো অনেকে।
কাশিয়াডাঙ্গা মোড়:
মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহার আলী, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, শ্রমিক নেতা মোমিন সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
লক্ষিপুর মোড়:
মহানগরীর লক্ষিপুর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, সহ-সভাপতি বাচ্চু, হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
সিএন্ডবি মোড়:
মহানগরীর সিএন্ডবি মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ০৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
শালবাগান মোড়:
মহানগরীর শালবাগান মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন , রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন, ইউনুস আলী, বাদশা শেখ, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু, ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নওদাপাড়া মোড়:
মহানগরীর নওদাপাড়া মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অারো অনেকে।
তালাইমারী মোড়:
মহানগরীর তালাইমারীর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টুসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ভদ্রার মোড়:
মহানগরীর ভদ্রার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য জয়নাল আবেদীন চাঁদ, মতিহার থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নান্নুসহ অনেকে।
এছাড়াও রাজশাহী মহানগরের বিনোদপুর বাজারের শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ নেতাকর্মীবৃন্দ।