
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে এই শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি রাজশাহী মগানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় আলুপট্টিতে এসে শেষ হয়।
রাজশাহী ডায়াবেটিস কল্যাণ সমিতির উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিশ্ব ডায়াবেটিস শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রাজশাহী ডায়াবেটিক কল্যাণ সমিতির সভাপতি ডা. এমএমএ জাহিদ, কবিকুঞ্জ রাজশাহীর সভাপতি অধ্যপক রুহুল আমিন প্রামানিক, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।