
স্পেশাল ক্রাইম রিপোর্টার টিপু সুলতান
দ্বাদশ জাতীয় নির্বাচনের
তফসিল প্রত্যাখান করেছে বিএনপির আন্দোলনে থাকা গণতন্ত্রমঞ্চ। অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।তফসিল ঘোষণার পর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন তারা। মিছিলটি তোপখানা রোড থেকে বের হয়ে পল্টন মোড়ে আসলে পুলিশি বাধা দেওয়ায় থেমে যায় মিছিলিটি।
এ সময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে জোনায়েদ সাকি ও দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন একতরফা নির্বাচন তারা প্রত্যাখান করেছে পাশাপাশি তাদের আন্দোলন আরও জোরদার করা হবে। অবরোধের সঙ্গে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল চলবে।
এছাড়া গণতান্ত্রিক দল সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতালের ডাক দেন।