
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
চলতি আমণ মৌসুমে রাজশাহী অঞ্চলে এবার বাম্পার ফলন হয়েছে আমণ চাষে। লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমণ চাষ।
আমণ চাযের শুরুতে বৃষ্টিপাত কম হলেও পরে অতিবর্ষণের ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে ছিলেন এ অঞ্চলের কৃষকরা।
কিন্তু সব শঙ্কা কাটিয়ে এবার জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমণ চাষ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উৎপাদিত আমণ ধানের বাজার দরও ভালো রয়েছে। ফলে আমণ চাষি কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।
রাজশাহী অাঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯ উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে আমণ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ৭৫৯ হেক্টর জমিতে। কিন্ত আমণ ধান চাষ হয়েছে ৮৩ হাজার ১৭৭ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৯১ হাজার ৬২ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে আমণ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৫০ হেক্টর জমিতে। আমণ ধান চাষ হয়েছিল ৮০ হাজার ৮৩২ হেক্টর জমিতে । উৎপাদন হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১৪৫ মেট্রিক টন। গত বছরের মতো এবারও বেশি জমিতে আমণ চাষ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কৃষকরা বলছেন, আমণ মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও পরে অতিবর্ষণের ফলে আমরা আতংকিত ছিলাম আমণ ধান চাষ নিয়ে। ভয় ছিলো ফসল ঘরে উঠবে কি না। তবে নিম্নাঞ্চলের কিছু জমিতে আমণ চাষ ব্যহত হলেও উপরের জমিগুলো বাম্পার ফলন হয়েছে। বর্তমানে আমণ ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
দুর্গাপুর উপজেলা আলীপুর ও উজাল খলসি এলাকার কয়েকজন কৃষকের আমণ ধানক্ষেত গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন তারা । কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, আবার কেউ ক্ষেতের পাশে মাড়াই করছেন। কেউ কেউ ধানক্ষেতের পাশে মাড়াই করে বস্তায় ভরে ধান বাড়ি নিয়ে যাচ্ছেন।
কৃষক আফজাল জানান, এবার আমণ ধান চাষে তেমন বেগ পেতে হয়নি। তবে মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও পরে অতিবর্ষণের ফলে কোনও কোনও কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব জমি ডুবে গিয়েছিল, সেগুলোতে ফলন কম হয়েছে। তবে বেশিরভাগ জমিতে বাম্পার ফলন হয়েছে।
পোকামাকড়ের আক্রমণ কম থাকায় আমণ ধান পরিচর্যায় তেমন বেগ পেতে হয়নি। সেই সঙ্গে মৌসুমের শুরুতে বাজারে ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। তারা আশা করছেন, ধানের দাম এবার কমবে না।
মঙ্গলপুর গ্রামের কৃষক আয়নুদ্দিন জানান, এবার আমণ ধান চাষে তেমন একটা অসুবিধা হয়নি। প্রথমে বৃষ্টিপাত না হলেও পরে অতিবর্ষণে আমাদের এলাকায় সেচ কম লাগছে। একটু উচু জমি হওয়ার এই এলাকায় আমণের বাম্পার ফলন হয়েছে। প্রতি বছরে ইঁদুর ও পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি থাকে। কিন্তু এবার খুব শান্তিতে আমণ চাষ করেছি। ফলন মোটামুটি ১৮-২০ মণ হচ্ছে। এতে কম খরচে ভালো লাভ হবে।