
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
২১ শে নভেম্বর ‘২৩’ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার পশ্চিম চর দামুকদিয়া এলাকায় বসতবাড়ির আঙিনা থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলামের নির্দেশে এসআই হাফিজ এবং এএসআই সজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সকাল ১০.৪০ মিনিটের সময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ির গোসলখানার পাশে দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করেন। উক্ত গাঁজা গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা গাছ পরিচর্যাকারী মোহাম্মদ তুফান (৩৮) পিতা দুলাল, সাং- চর দামুকদিয়া, থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া দ্রুত পলায়ন করে।এই বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত পলাতক এক ব্যক্তিকে আসামী করে ঘটনার বিষয়ে থানায় এজাহার দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন।
“মাদকের ভয়াল থাবা থেকে নিজে বাঁচি,অপরকে বাঁচায়”।
ভেড়ামারা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে বদ্ধ পরিকর।