
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাট উপজেলার চকমুক্তারপুর নামক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হেলাল(৪০) কে বিপুল পরিমান বিস্ফারণসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা। সে একই এলাকার মৃত সৈয়ম আলী ওরফে সোয়েব এর ছেলে।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) র্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র্যাব-৫ এর অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর চারঘাট উপজেলার চকমুক্তারপুর এলাকায় গ্রেপ্তাকৃত হেলাল তার নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তাকৃত হেলালের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফরণদ্রব্য ১.৯৬৫ কেজি উদ্ধার করে।
বিস্ফরণদ্রব্যগুলো হলো, গান পাউডার ৯০০ গ্রাম, ছোট ছোট কালো পাথর ৪৮০ গ্রাম, কাঁচের ভাঙ্গা টুকরা ৩০০ গ্রাম ও ছোট ছোট কাটা তার ২৮৫ গ্রাম জব্দ করেন।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তাকৃত হেলাল একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীসহ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র মাদক ও মারামারিসহ ৬টি মামলা রয়েছে।
সে জব্দকৃত বিস্ফরণদ্রব্য বর্তমান রাজনৈতিক ও দেশের সম্পদ নষ্ট করার জন্য মজুদ রেখেছিলো।
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী হেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।