
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে।
এরা হলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান। এ দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন।
আজ রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এই ঘোষণা দেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক এমপি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান, গণফ্রন্টের প্রার্থী মোখলেসুর রহমান, বিএসপি প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএম প্রার্থী শরিফুল ইসলাম ও জাতীয় পার্টির আবুল হোসেন।