
মো: জনি হাসান, স্টাফ রিপোর্টার্স।
প্রত্যেক সফল মানুষের-ই আছে কিছু ভিন্ন গল্প, যা রূপকথার মতো। যেসব গল্প থেকে মানুষ সন্ধান পায় সফল জীবনের, পায় এগিয়ে যাওয়ার প্রেরণা। তেমনই একজন মানুষ শামীমা ইয়াসমীন। যিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস প্রশাসন ক্যাডার) এর ৩৩তম ব্যাচের একজন সদস্য। তিনি চাকুরির সুবাদে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বা উপজেলার মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়জিত বিধায় তার চাকুরী সেবা তুল্য। উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রতিনিধি হচ্ছে ইউএনও। যার দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। সেই গুরু দায়িত্বই যথাযথভাবে দীর্ঘদিন যাবত পালন করে আসছেন শামীমা ইয়াসমীন।
খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত বাংলাদেশের সর্ব দক্ষিনে বরগুনা জেলার বেতাগী থানার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসন্দা এলাকার বাসিন্দা বীবমুক্তিযোদ্ধা প্রয়াত হারুন অর রশিদ ও হেলেনা বেগম দম্পত্তির চতুর্থ সন্তান শামীমা ইয়াসমীন। তিনি লেখাপড়া করেছেন স্থানীয় স্বনামধন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে। অত্যন্ত মেধাবী শামীমা ইয়াসমীন বেতাগী গার্লস সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে শেষ, করেন বেতাগী সরকারী কলেজ থেকে। শিক্ষা জীবন শেষ করে রণাঙ্গনের নায়ক-বাবার আদর্শ ধারণ করে ও দেশ সেবার ব্রত নিয়ে এবং শিক্ষকতা পেশার প্রতি বিরল ভালোবাসা থাকায় বীরমুক্তিযোদ্ধা হারুণ অর রশিদের এক ছেলে ও তিন মেয়েসহ তার চার সন্তানের প্রত্যেকেই শিক্ষাকতার পেশা বেছে নেন। বরগুনার সন্তান শামীমা ইয়াসমীন আড়াই হাজার সরকারী কলেজে চাকুরির সুবাদে শিক্ষক জীবন শুরু করলেও পরবর্তীতে অত্যন্ত দক্ষতার বৌদলতে বাংলাদেশ সিভিল সার্ভিস( বিসিএস )এ সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৪ সালে যোগ দেন প্রশাসনে। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত( ইউএনও )শামীমা ইয়াসমীন সবশেষ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে তিনি টাংগাইল জেলার মধুপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এবিষয়ে বেতাগী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়া উর রহমান জুয়েল বলেন, খুব নামীদামী, শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান শামীমা ইয়াসমীন। তিনি আরো বলেন ৭ নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মরহুম হারুণ অর রশিদের ছোট মেয়ে শামীমা ইয়াসমীন উপজেলা নির্বাহী অফিসার হওয়ায় আমরা বেতাগী পৌরবাসি আনন্দিত ও গর্বিত। পাশাপাশি তার মেধা ও দক্ষতায় যাতে তিনি আরো ভালো ভালো কাজ করে গাজীপুরের শ্রীপুর উপজেলা তথা দেশকে সেবা দিতে পারেন সেই দোয়া করি