
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
১৫ই ডিসেম্বর ‘২৩ ‘ শুক্রবার বিকালে কুষ্টিয়া ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের বিলশুকা এলাকায় সরকারি বালিকা বিদ্যালয় মাঠে রয়েল স্পেটিং ক্লাবের উদ্যোগে আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, কুষ্টিয়া জেলা জাসদের কুষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারন সম্পাদক আবু হেনা কামাল মোস্তফা বকুল. ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আয়ুব আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ধরমপুর ইউনিয়ন জাতীয় যুব জোট সভাপতি মোঃ হাসমত আলী অপু , ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইমলাম আসাদ, আশরাফুল মাহমুদ তিতু, সবুজ কলি মাধ্যামিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোমিনুজ্জামান মোমিন, উজ্জল হোসেন, রাব্বি হোসেন ও লিংকন হোসেন অন্তর প্রমুখ। ফাইনাল খেলায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী একাদশকে পরাজিত করে বিলশুকা একাদশ চ্যাম্পিয়ান হওয়া গৌরব অর্জন করেন।
চেয়ারম্যান আরমান হোসেন স্মৃতি ধরে রাখতে প্রধান অতিথি তার বক্তব্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।