
খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
২৪ শে ডিসেম্বর কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল এর পরিদর্শক মোঃ বেলাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভাগীয় টিমকে সাথে নিয়ে কুষ্টিয়া জেলা কুমারখালী থানাধীন চাপড়া গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ টুটুল (২৬) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে,মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন
সিফাতুন নাহার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
” আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি “।