
এস.এম জাহিদ হোসাইন গাজীপুরঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সকল বীর শহীদদের স্মরণে গত রোববার বিকেল ৪ ঘটিকায় বাসন মেট্টো থানা প্রেসক্লাব কার্যালয়ে গাজীপুর মহানগরের ভোগড়া চৌধুরী বাড়ী এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
প্রেসক্লাবের সভাপতি এম কাজল খান এবং সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম উক্ত সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন,বাসন থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি,আব্দুস সোবাহান,বাসন থানা আওয়ামীলীগ নেতা,এ্যাড.বিকাশ সরকার,
গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক,শাহজাহান খন্দকার,বাসন থানা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি,সুলতান মন্ডল, গাজীপুর মহানগর প্রেসক্লাবের উপদেষ্টা,সাইফুল ইসলাম মানিক,উক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,আক্তারুজ্জামান, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি,আব্দুল ওয়াহাব রিংকু, সাংবাদিক হারিছুর রহমান শিপলু,জার্নালিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মামুন,আনন্দ টিভি’র প্রতিনিধি,আনিসুর রহমান,
বাসন মেট্টো থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান,সহ-সভপতি নাছিমা আক্তার রেনু,সাংগঠনিক সম্পাদক,রেজাউল করিম মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক এস,এম জাহিদ হোসাইন, অর্থ সম্পাদক,মুন্নি আক্তার,মহিলা বিষয়ক সম্পাদক,নাসিমা আক্তার তমা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম সরকার,সাংবাদিক মেহেদী হাসান শাহীন,কার্যনির্বাহী সদস্য,
মুক্তা আক্তার,আয়েশা সিদ্দিকাসহ গাজীপুরে বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদকসহ অত্র প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদগুলো পরিবেশন করার অনুরোধ করা হয় এবং বাংলাদেশের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সবশেষে সকলের মাঝে নৈশ ভোজ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।