
মেহেদী হাসান মুন,বিশেষ প্রতিনিধি, রংপুর ঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় এনেছিলেন বলেই উত্তরাঞ্চলের এক সময়ের মঙ্গা বা দুর্ভিক্ষ চিরতরে বিদয় করা হয়েছে। এদেশে আর কখনো যেন মঙ্গা বা দুর্ভিক্ষ দেখা না দেয় এবং দেশের মানুষ যেন আর কোন কষ্ট না পায়। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যেও পরিবর্তন হয়। গত ২৬ শে ডিসেম্বর মঙ্গলবার তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথ সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। দুপুর ১১ টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকে সফর সঙ্গী করে সভাস্থলে আসেন। এরপর তুমুল করতালি। হাস্যাজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে উঠেন মঞ্চে। হাত নাড়েন উপস্থিত জনতার উদ্দেশে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। পরে নির্বাচনী পথ সভায় জনগনের উদ্দেশে সরকার প্রধান বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের সেবা দিতে পেরেছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ-মন্দিরের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা বলেন, দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছে আওয়ামীলীগ সরকার। তাই সকলের হাতে হাতে আজ মোবাইল ফোন। তিনি বলেন, প্রতি বছরের শুরুতেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিচ্ছে সরকার। এ বছরও বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। আমরা খাবারের ব্যবস্থা করেছি। দেশের কোন পরিবার এখন আর গৃহীন নেই। তাদের দুই শতক জমিসহ দুই কক্ষ বিশিষ্ট থাকার ঘর প্রদান করা হয়েছে। বিনা পয়সায় মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। প্রতিটি পরিবার সেখানে চিকিৎসা সেবা পাচ্ছেন। নির্বাচনী প্রচারে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী হিসাবে ছোট্ট বোন শেখ রেহেনাসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে সৈয়দপুর থেকে সড়ক পথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে সভাস্থলে আসেন বেলা ১১ টা ৫০ মিনিটে। সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিস্কা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা। প্রধানমন্ত্রী এরপর রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।