
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
জামালপুর সরিষাবাড়ি ফুলদহ পাড়ার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলী কে হুমকি প্রদান করে আসছে প্রতিবেশী ০১/পলাশ ০২/পল্লব ০৩/পাপ্পু।
তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে লিখিত আবেদন পত্র পেশ করেছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমার গ্রামের বাড়ির সংলগ্ন ৭৬ শতাংশ ভূমি উত্তরাধিকার সূত্রে ও ক্রয়সূত্রে মালিক।
উক্ত ভূমিতে নতুন বাসগৃহ নির্মাণ ও চারপাশে বাউন্ডারি দেওয়াল নির্মাণের উদ্দেশ্য বিগত ০১-০৪-২০১৯ তারিখে কাজ শুরু করি।
উক্ত কাজ শুরুর দুই দিন পর আমার প্রতিবেশী ১) পলাশ ২) পল্লব ৩) পাপ্পু আমাকে দেওয়াল নির্মাণে বাধা দেয় এবং আমার মালিকানা ও দখলাধীন ভূমি তাদের নিজেদের বলে দাবি করে।
তারা কিভাবে উক্ত সম্পত্তির মালিক হলেন জানতে চায়লে কোন উত্তর না দিয়ে এবং দখল ও মালিকানার কোন কাগজপত্র প্রদর্শন না করে আমাকে শারীরিক ভবে লাঞ্ছিত করে।
এই কারনে আমার তিনদিন যাবৎ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
দৈনিক ডাক বেলা কে জানান তাদের অত্যাচার ও হুমকিতে আমার পরিবার চরম নিরাপত্তাহিনতায় জীবন যাপন করছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে নিরপেক্ষ বিচার দাবি করছি।