
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
প্রেমের মর্যাদা রক্ষা করতে পুলিশ হেফাজতে থানার ভেতরেই এক কিশোরীর (প্রেমিকা) বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে রাজশাহীর তানোর থানায় প্রেমিকের জন্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই কিশোরী এমন ঘটনা ঘটিয়েছ।
পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহীর তানোর থানার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তানোর পৌরসভা এলাকার এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর ।
প্রেমের টানে এক সন্তানের বাবা আলামীন ও ওই কিশোরী গত ২ ফেব্রুয়ারি রাতে অজানার উদ্দেশ্য পালিয়ে যায়।
তবে ওই কিশোরীর নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে রোববার ঢাকা থেকে আটক করে তানোর থানায় নিয়ে আসে।
এরপর খবর পেয়ে ওই কিশোরীর পরিবারের লোকজন তানোর থানায় আসে। তবে ওই আলামীন বিবাহিত হওয়ার কারনে ওই কিশোরীকে পরিবারের সঙ্গে যেতে পরিবার ও পুলিশ চাপ প্রয়োগ দেয়। এ সময় কৌশলে ওই কিশোরী বাথরুমে গিয়ে সঙ্গে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
বিষয়টি টের পেয়ে পুলিশ কিশোরীকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পেট ওয়াশের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলেন, আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই। কিন্তু আমার উপরে পরিবারের লোকজন চাপ প্রয়োগ করলে আমি মরার জন্যই এই ঘটনা ঘটায়। আলামীনকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, কিশোরীর পরিবারের অভিযোগ পেয়ে ঢাকা থেকে ওই কিশোরী ও আলামিনকে আটক করে থানায় নিয়ে আসার পর থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরী আপাতত সুস্থ আছে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।