
মেহেদী হাসান মুন,
বিভাগীয় ক্রাইম ক্রসপন্ডেন্ট, রংপুর।।।
রংপুর মহানগরীর নিয়ামত পান্ডার দিঘি এলাকায় ষাটোর্ধ্ব নুর ইসলাম ব্যাঙ’র রহস্যজকন মৃত্যু নিয়ে ধূম্রজাল। পুলিশের উপস্থিতিতেই জানাযা। অতঃপর ২৬ দিন পর লাশ উত্তলোন করা হয়েছে।
আজ মঙলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর নিয়ামত পান্ডার দিঘি এলাকার কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করে কাউন্সিলর আশেক আলী ও পুলিশকে মেনেজ করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে নিহত নুর ইসলাম ব্যাঙ’র স্ত্রী সখিনা, ছেলে সুজন ও জামাই শফিকুল মুহুরী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে নিহত নুর ইসলাম ব্যাঙ’র সাথে স্ত্রী সখিনা, ছেলে সুজন ড্রাইভার ও জামাই শফিকুল মুহুরীর পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়ার আওয়াজ শুনা যায়। তাদের ঝগড়ার আওয়াজ শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে নুর ইসলাম অসুস্থ বলে কাউকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এমনকি কাউকে মৃত নুর ইসলাম ব্যাঙ’র লাশও দেখতে দেয়নি তার পরিবার। প্রথমে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বললেও পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলছে পরিবারের লোকজন। পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন করায় বিষয়টি নিয়ে আরও সন্দেহের দানা বাধে এলাকাবাসীর মাঝে। হত্যা না কি আত্মহত্যা। বৃদ্ধ নুর ইসলাম ব্যাঙ’র রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষাসহ নানান প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে।
ঘটনাটি ঘটেছে নুর ইসলাম ব্যাঙ’র নিজ বাড়ি দাড়ারপার এলাকায়। সেখানে বিষয়টি ধামাচাপা দিতে না পেরে দ্রুত তার লাশ হার্ট অ্যাটাকের কথা বলে মৃত নুর ইসলাম’র শ্যালক তোজার বাড়িতে নিয়ে গিয়ে মৃতের গোসল ও দাফন সম্পন্ন করা হয়। লাশ না দেখতে দেয়া, হার্ট অ্যাটাকের কথা বলে মেডিকেলে নিয়ে তরিঘরি করে লাশ অন্যত্র নিয়ে গিয়ে লাশের গোসল ও দাফন করা, পুলিশ ও কাউন্সিলর আশেক আলীর রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ।
তবে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকার বিভিন্ন দোকান, ঘরবাড়িতে ও স্থানীয় লোকদের মাঝে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। বৃদ্ধ নুর ইসলাম ব্যাঙকে হত্যা করে ঘড়ের আরার সাথে ঝুলিয়ে রেখেছে বলে অনেকেই মন্তব্য করেছেন।
নিহতের জামাই শফিকুল মুহুরীর সাথে মুঠোফোনে কথা হলে বলেন তার শশুর নুর ইসলাম আত্মহত্যা করেছেন পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে আমি জানি না বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর আশেক আলী বলেন, হত্যা কি আত্মহত্যা জানিনা। তবে আমিও বিভিন্ন কথা শুনতেছি। কাউন্সিলর হিসেবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান এটা আমার দায়িত্ব না।
রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার অফিসার ইনচার্জ হোসেন আলী সাংবাদিকদের বলেন, বিভিন্ন গণমাধ্যম মারফতে জানতে পারি। জানার পরে আমরা জিডি দায়ের করি এবং মৃত নুর ইসলাম ব্যাংকের স্ত্রী ও জামাইকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু তাদের কথার মধ্যে সন্দেহ হইলে আমরা বিজ্ঞ আদালতে লাশ উত্তলনের জন্য আবেদন করি। আজ (১৩ ফেব্রুয়ারি) লাশ উত্তোলন হলো, ময়না তদন্ত পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু আত্মহত্যা, হত্যা দুটি অপরাধ তারা প্রশাসনকে না জানিয়ে দাফন সম্পন্ন করে এটা অপরাধ করেছে।
এদিকে লাশ উত্তোলনের জন্য নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আশিফ পেলে সাংবাদিক’র প্রশ্নের জবাবে বলেন, জেলা প্রশাসকের আদেশ ছাড়া আমি কোন কথা বলতে পারবো না।