
মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধ ।সারাদিন না খেয়ে থাকতে হবে!
কিন্তু কেন ?এই না খেয়ে রোজা পালন করা নিয়ে একজন কোরিয়ান একজন বাঙালি বন্ধুকে কিছু প্রশ্ন করে।
তারা যেসব প্রশ্নগুলো করেঃ
————————————–
-পানিও খাওয়া যাবে না?
-সিগারেটও না?
-লুকিয়ে যদি খাও?
-যদি শাওয়ারে ঢুকে পানি খাও?রোজাদার বাঙালি অনেক হেসে ফের জবাব দিলেন: শাওয়ারে ঢুকে লুকিয়ে কেন খাবো? আমি তো ইচ্ছা করলে বিরিয়ানী রেঁধে ঘরে বসেই খেতে পারি! কিন্তু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাইনা। এটা মহান আল্লাহ তায়ালার নির্দেশ। এতে আমরা অভ্যস্ত।
তখন শুরু হয় বিস্ময়ের আরেক ধাপ!
আবারও এক গাদা প্রশ্ন:-কেন খাও না?
-অদৃশ্য খোদা বলেছেন বলে?
-তিনি দেখতে পাবেন বলে?
-তোমাদের এতো সংযম!
-এতটাই আত্মনিয়ন্ত্রণ!এরপর কোরিয়ানরা যে দুটো প্রশ্ন করে তাতে বাক্যহারা হয়ে পড়েন রোজাদার বাঙালি।
কোরিয়ান:
তবে তো নিশ্চয়ই তোমাদের দেশে কেউ মিথ্যা বলে না, আরেকজনের হক নষ্ট করে না, দুর্নীতি করে না, লুটপাট করে না, ঘুষ খায়না, কেউ পাপ করেনা! পুলিশ সেখানে বেকার, কোর্টে কোনো কেস নাই, ওকালতি পেশা বিলুপ্ত, তোমাদের তো তাহলে জেলখানা নেই?রোজাদার বাঙালি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ধূসর দৃষ্টি মেলে ভাবতে থাকেন, ভাবতেই থাকেন। কিন্তু তাঁর মস্তিষ্ক হতে কোনও উত্তর বের হয় না।
আল্লাহ আমাদের সকলকে তারদেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন
*রমজান মোবারক*