
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় “ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল,আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, ১৭-০৪-২০২৪ ইং।