
বরুন সিংহ
হেড অফ ক্রাইম :
# জাতীয় দৈনিক ডাকবেলা:
গাইবান্ধা – উত্তর জনপদের একটি অবহেলিত জেলা। চিকিৎসাসেবার মানোন্নয়নের আলোকে গাইবান্ধা-৩৩,সাঘাটা-ফুলছড়ি-৫ আসনের সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান রিপন এমপি মহোদয় বিগত ৫মে-২০২৪ইং
স্বাস্থ্য সেবা বিভাগ –
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা,বাংলাদেশ সচিবালয়, ঢাকা – বরাবর আবেদন করেছিলেন। জনস্বার্থে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেন ।
এর মাধ্যমে সাধারণ জনগণের চিকিৎসাসেবার মান উন্নয়নকল্পে আশা রেখেছেন ।
১৬মে-২০২৪ইং তা নব দিগন্তের উন্মোচন হয়েছে।
গাইবান্ধা জেলা তথা – রংপুর বিভাগের ০৮টি জেলার মধ্যে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ থাকলেও গাইবান্ধা জেলা সদর হাসপাতালে আইসিইউ নেই।
গাইবান্ধা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার এবং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এর দূরত্ব প্রায় ৬৬ কিলোমিটার হওয়ায় অনেক মুমূর্ষুরুগী জরুরী আইসিইউ চিকিৎসা সেবা নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়ে।
এর প্রেক্ষিতে জনস্বার্থে গাইবান্ধা জেলায় বসবাসরত সাধারণ মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য একটি ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নির্মাণে বিধিমত ব্যবস্থাগ্রহনের নির্দেশে প্রস্তাবিত প্রক্রিয়া শুরু হলো।
জনাব মাহমুদ হাসান রিপন এমপি মহোদয় বলেন, জনগনের দোড়গোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ায় অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন , মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি মহোদয়’কে ।
নির্দেশনা কপি সংযুক্তঃ