
সাইফুল ইসলাম
উপজেলা সংবাদদাতা বেগমগঞ্জ নোয়াখালী।
নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় মেডিকেল কলেজের অডিটরিয়ামে অধ্যাপক মোঃ আব্দুছ ছালাম এর সভাপতিত্বে এবং প্রফেসার ডাঃ কামরুল হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএমএ নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান। তিনি তার বক্তৃতায় বলেন কঠোর পরিশ্রম ও অধ্যবস্যায় খুলে দিবে সফলতার সকল দরজা, তাই মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, প্রাকটিক্যাল, এসাইনমেন্ট ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করার মাধ্যমে যুগোপযোগী ডাক্তার হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ডাঃ ফজলে এলাহি খান।
শিক্ষক সমিতির সভাপতি ডাঃ ইকবাল হোসেন,
উপধাক্ষ্য ডাঃ মাহবুবুর রহমান, মেডিকেল বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হরি ভূষন সরকার, সার্জারী বিভাগের প্রধান মুসফিক হায়দার সায়েম, কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান ডাঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, প্যাথলজি বিভাগের ডাঃ জামাল আহমেদ,
এছাড়াও সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্ধ, শিক্ষার্থী তাদের অভিভাবক ও মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল। উল্লেখ্য এই বছর ১৬ ব্যাচে ১০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পায়।
পরে কলেজের অধ্যক্ষ মানুষের সেবায় সারাজীবন নিয়োজিত থাকার জন্য শিক্ষার্থীদেরকে শপথনামা পাঠ করান।