
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ বিজবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল আলম সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
৯নং নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল।
নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব।
কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার দেব এর সন্চালনায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আরো বক্তৃতা করেন, উপাধক্ষ্য ড. শিব প্রসাদ শূর।
সহকারী অধ্যাপক এবিএম এমরান। সহকারী অধ্যাপক মোঃ আলাউদ্দিন। কলেজের প্রভাষক রবিউল হাসান
কলেজের ছাত্রছাত্রী অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন