
বিশেষ প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈর উপজেলা ২ নং চাপাইর ইউনিয়নের রশিদপুর ১ নং ওয়ার্ডে রশিদ পুর হাই স্কুল থেকে দেওয়ান পর্যন্ত নতুন রাস্তা শুভ উদ্বোধন করা হলো । রাস্তাটি দীর্ঘদিন ধরে টেন্ডার হয়ে থাকলেও কাজ শুরু হলো ৬ই আগস্ট ২০২৩ ইং রোজ বুধবার । রাস্তাটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন ২নং চাপাইর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, সাথে উপস্থিত ছিলেন রশিদপুর ১ নং ওয়ার্ডের সফল মেম্বার মোঃ আনোয়ার শিকদার, আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সিও আমির হামজা । উপস্থিত ছিলেন রশিদপুর ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সেলিম সরকার সাধারণ সম্পাদক তারেক সিকদার , বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশল সেলিম হোসেন, উপস্থিত ছিলেন রশিদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল বারেক, রাজ্জাক সিকদার, বাদশা সরকার,মোঃ মজিদ চৌধুরী ,আহছান মাতাব্বর, মালেক সিকদার, সহ এলাকার বিভিন্ন জনসাধারণ ।