
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বৃহত্তর চট্রগ্রাম বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. রাশেদ সভাপতি এবং ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ তানিসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২২সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয় ড. কুদরত ই – খুদা একাডেমিক ভবনের গ্যালারীতে ‘বিদায় সংবর্ধনা ও বার্ষিক নির্বাচন’ অনুষ্ঠানে নির্বচনের মাধ্যমে ২০২৩-২৪ সালের এই কমিটি ঘোষণা করা হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নুর মোহাম্মদ নাহিদ এবং জুয়েল বল,যুগ্ম-সাধারণ সম্পাদক আশফাকুল হক তানিম।
সমিতির অ্যালামনাস, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা মন্ডলী সম্মতিক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সাদমান রহমান। এসময় বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির দেড় শতাধিক ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলেন।