
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার বিএনপির নেতাকর্মীরা কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বরণ করতে যান, রাজবাড়ী জেলার বিলজানি। পরবর্তীতে কুমারখালী পৌঁছে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
(১০ আগস্ট) শনিবার সকাল থেকেই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদিকে বরণ করার জন্য। বেলা ১২ টার দিকে কুষ্টিয়া ও কুমারখালীর নেতাকর্মীরা
( কাজল মাজমাদারের) নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে রাজবাড়ী জেলার বিলজানি পৌঁছান, তাদের প্রিয় নেতাকে বরণ করতে। বিলজানি থেকে শেখ সাদিকে নিয়ে নেতাকর্মীরা কুমারখালীতে পৌঁছে পান্টি ও বাগুলাট ইউনিয়নে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন।