
বরুন সিংহ
হেড অফ ক্রাইম
জাতীয় দৈনিক ডাকবেলাঃ
বাংলাদেশ সচিবালয়ের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন, ও সমবায় মন্ত্রণালয়ের স্হানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান উপ- সচিব আকবর হোসেনের স্বাক্ষরিত গত ১৪ ই আগষ্ট অফিস আদেশে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন কারণে তাদের পদ শুন্য করে অফিস অদেশ জারি করা হয়েছে। তারই ধরাবাহিকতায় সারাদেশের ন্যায় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শামসীল আরেফিন টিটুর পদ শুন্য করা হয়েছে বলে অফিস আদেশ সুত্রে জানা গিয়েছে।
রোববার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান গন- পরিষদে কাজ করতে পাচ্ছেন না, সেহেতু তাদের পদথেকে পদচুত করে নির্বাহী আদেশে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারদের দায়িত্ব পালন করার জন্য আদেশে উল্লেখ করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করাহলে তিনি জানান এটি সরকারি সিদ্ধান্ত, সেই মোতাবেক উপজেলা পরিষদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উল্লেখিত আদেশ বলবত থাকবে।