
সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী।
নোয়াখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শাখার উদ্যোগে আশ্রয় কেন্দ্রে ১হাজার বন্যার্ত মানুষের মাঝে দুপুরের তৈরি খাওয়ার বিতরণ করা হয়েছে। এই সময় চৌমুহনী পৌরসভার জামায়াতের ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আর্থিক ও পরিবেশন কার্যক্রমে সহযোগিতা করা হয়।
এ কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর আমীর জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শাখার সভাপতি মু.অলি উল্যাহ ইয়াছিন।
এ সময় আরো উপস্থিত ছিল ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমির হোসেন, শহর কর্মপরিষদ সদস্য নুর হোসেন, শ্রমিক কল্যাণ শহর সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি সাইফুদ্দিন সৌরভ, শ্রমিক কল্যাণ ওয়ার্ড সভাপতি কামাল হোসেন খোকন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।