
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।
এসময় পালিয়ে গেছে মাদক কারবারী। পলাতক অভিযুক্তের নাম মো: রবিউল ইসলাম ওরফে রবি (৪৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামের মো: আ: সাত্তারের পুত্র।
ঘটনাসূত্রে ডিবি পুলিশ যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী জেলার চারধাট থানাধীন মোক্তারপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামস্থ রাজশাহী ক্যাডেট কলেজের মূল গেটের দক্ষিণ-পশ্চিম কোণে অনুমান ২০০ গজ দূরে গাছের নিচে ইউসুফপুর টু সারদা মোড়গামী পাঁকা রাস্তার ওপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ ভোর ৪টায় অভিযান পরিচালনা করে।
এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ভোর ৪টায় উল্লিখিত মাদকব্যবসায়ী ঘটনাস্থলে ২টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল ও একটি কারো রঙয়ের DAYANG RUNNER BULLET 100 cc মোটরসাইকেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্তের মো: রবিউল ইসলাম ওরফে রবি-এর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানা-সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।