
বিশেষ প্রতিনিধি
আজ ২২ শে সেপ্টেম্বর গাজীপুর সদর বাঘের বাজার এলাকায় মন্ডল গার্মেন্টসের শ্রমিক গণ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন,
প্রথমে আন্দোলন শুরু করেন সকাল ৭ টা ৫০ মিনিট সময় হইতে আন্দোলন শুরু হয়,
প্রথমে ময়মনসিংহ ঢাকা গামী রাস্তা বন্ধ করেন,
শুরুতেই গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ ,
ইউনিটের পুলিশ সদস্য উপস্থিত হয়ে
বিভিন্ন অজুহাত বিভিন্ন কথাবার্তা বলে প্রথমে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেন উপস্থিত থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর ২ ইউনিটের পুলিশ সদস্যগণ ,
এই চেষ্টাও বিফলে যায় শ্রমিকদের একটাই দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ,
পরবর্তীতে ঢাকা ময়মনসিংহ গামী রাস্তা বন্ধ করেন,
এই হাইওয়ে মহাসড়ক বন্ধ থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় প্রায় ১০ কিলোমিটার দূরত্ব যানজট সৃষ্টি অব্যাহত থাকে,
পড়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী এসে শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হওয়াতে গার্মেন্টসের শ্রমিকদেরকে সুন্দরভাবে নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করেন সেই চেষ্টাও বিফলে যায়,
পরবর্তীতে ছাত্ররা এসে ঢাকা ময়মনসিংহ গ্রামে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করেন ছাত্ররা শ্রমিকদেরকে সুন্দরভাবে বুঝিয়ে রাস্তা ছাড়ার আহ্বান করেন ছাত্ররা শ্রমিকদেরকে বলেন আপনাদের সমস্ত দাবিদাবা মেনে নেওয়ার চেষ্টা করব আপনারা রাস্তা ছেড়ে দেন,
পড়ে দুপুর ১২ টার দিকে ঢাকা ময়মনসিংহ গামী রাস্তা ক্লিয়ার করেন,
পরবর্তীতে ময়মনসিংহ ঢাকা গামী রাস্তা বন্ধ থাকে প্রায় এক ঘন্টা যাবত দুপুর একটার দিকে মন্ডল ইন্টিমেন্স গার্মেন্টস লিমিটেডের এডমিন অফিসার এসে মাইক দিয়ে এলাউন্স করে শ্রমিকদেরকে বুঝিয়ে দেন আপনাদের সমস্ত দাবি মেনে নিলাম,
সমস্ত দাবি দাবা মেনে অবশেষে রাস্তার দূর ভোগান্তি শেষ হয়।